বৃহস্পতিবার গাজোলের অনদা শঙ্কর সদনে অনুষ্ঠিত হয় একটি শিবিরের। এই শিবিরের আলোচ্য বিষয় ছিল কুষ্ঠ রোগ নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা রাজ্যে জুড়ে বিভিন্ন ব্লকে ব্লকে এই শিবির করা হচ্ছে। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের ১৫ টি অঞ্চলের প্রায় ৩০০ জন আশা কর্মী, আই সি ডি এস কর্মী ও স্বাস্থ্য কর্মীরা, সভাপতি প্রভাত পোদ্দার, বি এম ও এইচ সুজন অধিকারী সহ মেডিক্যাল টিমের সদস্যরা। এই শিবিরে আলোচনা করা হয় কীভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রতিটা বাড়ির মানুষকে যাচাই করতে হবে, তাদের শরীরে কোন দাগ আছে কি না, বা কেউ কুষ্ঠ রোগে আক্রান্ত কি না তা খতিয়ে দেখা। এবং সেই রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা করা।
মালদা